প্রথোমা বাংলাদেশ-এর রিফান্ড পলিসিঃ
পেমেন্ট করা অর্ডারের প্রোডাক্ট যদি স্টকে না থাকে, প্রোডাক্ট ডেলিভারির আগে বা পরে কোনো টেকনিক্যাল/কোয়ালিটি প্রবলেম দেখা দেয়, অথবা একাধিক প্রোডাক্টের মধ্যে কোনো একটি প্রোডাক্ট স্টক না থাকে এবং স্বল্পতম সময়ে প্রোডাক্ট স্টকে আসার সম্ভাবনা না থাকলে, সেক্ষেত্রে গ্রাহকের পেমেন্ট রিফান্ড করে দেওয়া হবে।
প্রোডাক্ট রিটার্নের ক্ষেত্রে অবশ্যই প্রথমে প্রোডাক্টটি পুনরায় বিক্রিযোগ্য অবস্থায় আছে কিনা (ব্যবহার না করা, ট্যাগ/স্টিকার অক্ষত, মূল প্যাকেজিং ঠিক আছে ইত্যাদি) তা ইভ্যালুয়েশন করে দেখা হবে। ইভ্যালুয়েশন সন্তোষজনক হলে রিফান্ড বা এক্সচেঞ্জের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। রিটার্ন পলিসি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
রিফান্ড মেথড
নিচে রিফান্ড মেথডগুলি দেওয়া হলোঃ
পেমেন্ট মেথডঃ
বিকাশ/নগদ বা যেকোনো MFS
ক্রেডিট/ডেবিট কার্ড
ক্যাশ অন ডেলিভারি (COD)
রিফান্ড মেথডঃ
বিকাশ/নগদ বা যেকোনো MFS
ক্রেডিট/ডেবিট কার্ড
ক্যাশ (অথবা ব্যাংক একাউন্ট/MFS, যেখানে প্রযোজ্য)
রিফান্ডের জন্য প্রয়োজনীয় সময়
রিফান্ড রিকোয়েস্ট গ্রহণের তারিখ থেকে সাধারণত ৭২ ঘণ্টার মধ্যে যে মাধ্যমে পেমেন্ট করা হয়েছিল, সেই মাধ্যমেই রিফান্ড ইনিশিয়েট করা হবে।
ডেবিট বা ক্রেডিট কার্ডে পেমেন্ট রিফান্ডের ক্ষেত্রে আপনার একাউন্ট স্টেটমেন্টে এমাউন্ট হিট করতে সাধারণত ৫ থেকে ১০ কর্মদিবস সময় লাগতে পারে।
নির্ধারিত সময়ের মধ্যেও স্টেটমেন্টে রিফান্ড এমাউন্ট দেখা না গেলে আপনার কার্ড ইস্যুয়ার ব্যাংকের সাথে যোগাযোগ করুন অথবা আমাদের ইমেইলে (যেমনঃ support@prothoma.com.bd) অর্ডার নম্বর উল্লেখ করে যোগাযোগ করুন।
রিফান্ড চার্জ
রিফান্ডের জন্য সাধারণত কোনো অতিরিক্ত চার্জ প্রযোজ্য নয়, অর্থাৎ আপনি যে এমাউন্ট পেমেন্ট করেছেন সেই এমাউন্টই রিফান্ড করা হবে।
তবে প্রোডাক্ট যদি ইতোমধ্যে কুরিয়ারে হ্যান্ডওভার করা হয়ে থাকে বা ডেলিভারি হওয়ার পর কোনো কারণে (প্রোডাক্টে সমস্যা থাকলে এক্সচেঞ্জ বা ওয়ারেন্টি পলিসি প্রযোজ্য হবে) আপনি রিটার্ন করে রিফান্ড নিতে চান, সেই ক্ষেত্রে
ঢাকার ভিতরের প্রতি অর্ডারে: ১০০ টাকা
ঢাকার বাইরের প্রতি অর্ডারে: ২০০ টাকা
প্রয়োজ্য ক্ষেত্রে পেমেন্ট সেটেলমেন্ট ফি
কেটে বাকি টাকা রিফান্ড করা হবে।
ডিসকাউন্ট/অফার সংক্রান্ত রিফান্ড কন্ডিশন
বিকাশ, নগদ, রকেট, ভিসা, মাস্টার কার্ড, এমেক্স কার্ড বা অন্য কোনো মাধ্যমে প্রদত্ত ডিসকাউন্ট বা ক্যাশব্যাক এমাউন্ট রিফান্ডযোগ্য নয়।
উদাহরণঃ
যদি কোনো প্রোডাক্টের মূল মূল্য ১০০০ টাকা হয়, এবং অফারের কারণে আপনি ৯০০ টাকা পেমেন্ট করেন, তাহলে রিফান্ডের ক্ষেত্রে শুধু ৯০০ টাকা রিফান্ড করা হবে।
আবার যদি আপনি ১০০০ টাকা পেমেন্ট করে কোন ক্যাশব্যাক পেয়ে থাকেন, তাহলে রিফান্ডের ক্ষেত্রে ক্যাশব্যাকের এমাউন্ট কেটে মূল প্রদত্ত এমাউন্ট অনুযায়ী রিফান্ড করা হবে।
